ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পুনরায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 35

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই জানিয়েছে, আদালতের আদেশের পর হাফিজুর রহমানের পালিয়ে যাওয়া ঠেকাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

এরপর গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই শনিবার তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পুনরায় গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬