ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:০৫ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 25

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। অজিদের মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে সফরকারীরা। ম্যাচ শেষে বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

ডারউইনের মারারা স্টেডিয়ামে চার দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন স্বাগতিকদের দেওয়া ৫৭ রানের লক্ষ্য ১৫তম ওভারেই টপকে যায় তারা।

জয়ের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের হয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করা মিরাজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, দেশে সবাই খুব খুশি। এটা তাদের জন্য খুব গর্বের মুহূর্ত। তারা নিশ্চয়ই অনেক আনন্দ করছে। এখানে অনেক বাংলাদেশি দর্শক এসেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এসে সমর্থন করার জন্য। আপনারা বিশ্বাস করেছিলেন যে আমরা ম্যাচটা জিততে পারব। সেই বিশ্বাসের কারণেই আমরা জিতেছি।’

এই ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউটের লজ্জাতেও ডুবতে হয় সফরকারীদের। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জিতল বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে হারলেও বাংলাদেশের সবার মধ্যে বিশ্বাসটা ছিল বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘ প্রস্তুতি ম্যাচে হারের পর আমাদের ভাবতে হয়েছে—এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। অনেক দিন পর আমরা এখানে এসেছি। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে সেটা আমাদের দেশ ও ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। দলের দারুণ একটা পারফরম্যান্স ছিল।’

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর এখন সিরিজ জয়ের হাঁতছানি বাংলাদেশের সামনে। ম্যাকায়ে দ্বিতীয় টেস্ট শুরু ২২ আগস্ট। সেই ম্যাচের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে কি না প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘পুরো দল হিসেবে আমাদের বিশ্বাসটা ধরে রাখতে হবে। এই কন্ডিশনে কীভাবে ভালো পারফর্ম করা যায়, সেটাই ভাবতে হবে। একটা দল হিসেবে সঠিক সময়ে আমাদের ভালো বোলিং করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি দর্শকদের ধন্যবাদ দিলেন মিরাজ

আপডেট সময় : ০১:০২:০৫ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬