৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামে সাভিনহো
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 3
ম্যানচেস্টার সিটি থেকে সাভিনহোকে সই করাতে ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে টটেনহাম হটস্পার। এর সাথে বোনাস (অ্যাড-অন) ফি হিসেবে আরও ১০ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।
২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করানোর আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ম্যান সিটি।
২০২৩-২৪ মৌসুমে জিরোনায় আলো ছড়ানো এই ব্রাজিলিয়ান গত মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে মোট ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন। ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনি আরও ৩টি গোল করেন।
সাভিনহোর সিটির সতীর্থ ওমর মারমুশকে সই করাতেও টটেনহামের আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে। গত বছরের জানুয়ারিতে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৫৯ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়ার পর থেকে এই ২৭ বছর বয়সী মিশরীয় তারকাকে আর্লিং হালান্ডের ছায়াতলেই থাকতে হচ্ছে।
ট্যাগস :
সাভিনহো























ইসরায়েলের বসতি প্রকল্পের নিন্দায় যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি-ইতালি-কানাডা