ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ইরানের নতুন করে মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে উঠেছে।

ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর তেলের দাম আরও বাড়তে শুরু করে।

আগস্টের শুরু থেকে ব্রেন্ট তেলের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়া এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম

আপডেট সময় : ১০:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬