ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পর্দায় একসাথে বাঁধন ও ফারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নিজ নিজ অভিনয় ক্যারিয়ারে সফল আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। এবার একই সিনেমায় দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘লজ্জা’ নামের নতুন চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন।

‘লজ্জা’ যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির প্রযোজনা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

সামাজিক সচেতনতার বার্তা নিয়ে নির্মিতব্য সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ নিজেই। প্রধান দুই চরিত্রে থাকছেন বাঁধন ও ফারিয়া। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। বিখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরেই তিনি ‘লজ্জা’র শুটিংয়ে অংশ নেবেন।

বাঁধনের হাতে রয়েছে আরও একটি সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে নুসরাত ফারিয়া ব্যস্ত রয়েছেন মেহেদী হাসান পরিচালিত ওয়েব চলচ্চিত্র ‘লাপাত্তা’ নিয়ে। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। কেবল একটি গানের দৃশ্যায়ন বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

দুই অভিনেত্রীর ভিন্নধর্মী অভিনয়শৈলীকে এক সিনেমায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। ফলে ‘লজ্জা’ ঘোষণার পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার পর্দায় একসাথে বাঁধন ও ফারিয়া

আপডেট সময় : ১০:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬