ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে আর ফিরবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 5

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর তাতেই সামনে এসেছে বড় এক প্রশ্ন—জাতীয় দলের জার্সিতে কি শেষ হয়ে গেল এই তারকার পথচলা? এর মধ্যেই পর্তুগিজ সংবাদমাধ্যম ও জোগোর দাবি, জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত।

ও জোগোর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলসের বিপক্ষে আলভালাদে স্টেডিয়ামে খেলা ম্যাচটিই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ।

কোপেনহেগেনে পর্তুগাল দলের হোটেল ছেড়ে গতকাল চলে যান রোনালদো। জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সংবাদ সম্মেলনের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলেন রোনালদো। এরপরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদো। আল নাসরের এই তারকা লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রোনালদো আরও বলেন, ‘যথাসময়ে আমি সব পর্তুগিজ মানুষের কাছে জাতীয় দল ছাড়ার পেছনের কারণের সত্যটা জানাব। জাতীয় দলের প্রতি আমি সবসময়ই নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থকে, কোনো ব্যতিক্রম ছাড়াই, শুভকামনা জানানোই সময়ের দাবি।’

পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদো জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনো দেননি। তবে চলতি আন্তর্জাতিক বিরতির মধ্যেই তার কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য আসতে পারে।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হয় রোনালদোর। দেশের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলে আর ফিরবেন না রোনালদো

আপডেট সময় : ০২:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬