ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 3

জার্মানিকে হারানোর পর এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল গ্রিস। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। নাটকীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গ্রিসের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল নেদারল্যান্ডস।

২৩তম মিনিটে ফর্টিস লোনিডিসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে জর্জিওস মাসোরাস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচে নিয়ন্ত্রণ আরও শক্ত করে গ্রিস।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। এক ঘণ্টা পার হওয়ার পর নেদারল্যান্ডস একটি গোল শোধ করে। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে সফরকারীরা।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নেদারল্যান্ডসকে কাঙ্ক্ষিত সমতা এনে দেন টিজানি রেইন্ডার্স। ফলে দুই গোলের লিড নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি গ্রিস।

ড্র হলেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নেশনস লিগের তালিকার শীর্ষে রয়েছে গ্রিস। নেদারল্যান্ডসের সংগ্রহ ৫ পয়েন্ট, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি।

এর আগে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাস পাওয়া গ্রিস নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের কাছাকাছি গিয়েছিল। তবে শেষ মুহূর্তের গোলে পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় তাদের অপেক্ষা এখন পরের ম্যাচের জন্য।

নিউজটি শেয়ার করুন

গ্রিসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল নেদারল্যান্ডস

আপডেট সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬