ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে অতিরিক্ত সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 4

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত বাড়ার আশঙ্কায় ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এক প্রতিবেদনের এক খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বেনামী নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা, পাইলট, সহায়তা দল, রসদ এবং সামরিক সদর দপ্তরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ওই এলাকায় নিয়মিত সেনা আবর্তনের অংশ হিসেবে আগামীতে বাড়তি সেনা ও যুদ্ধবিমান পৌঁছাবে।

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রতিপক্ষরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ করছে এবং সংঘাত না বাড়িয়ে কীভাবে পরিস্থিতি অস্থিতিশীল করা যায় তা মূল্যায়ন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা বোঝে যে এবার ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যন্ত আক্রমণাত্মক হবে।’

ইরানের সঙ্গে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) সঙ্গে ইসরায়েল সামরিক সমন্বয় অব্যাহত রেখেছে। এর আগে সেপ্টেম্বর শেষে কাতারের মাধ্যমে হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরান যেসব সাতটি শর্ত দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের দেশ কূটনৈতিক পথে ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে প্রস্তুত।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক জোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। বিশেষ করে সেপ্টেম্বর মাসে হুথিরা আল হুদাইদাহ, তাইজ ও বাব আল-মান্দেব প্রণালীর কাছে গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার যৌথ পদক্ষেপের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলে অতিরিক্ত সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬