ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

এখনও বলা যাচ্ছে না ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : সাইফুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 51

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ (শনিবার) রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, নির্বাচন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং এই নেতিবাচক সংস্কৃতি থেকে জাতিকে অবশ্যই উত্তরণ ঘটাতে হবে। দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখনও বুকে হাত দিয়ে বলতে পারছি না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সাইফুল হক বলেন, ‘জনগণের অভিপ্রায়’ বলে রাজনৈতিক দলগুলো অনেক কিছু চাপিয়ে দেয়। কিন্তু প্রকৃত অর্থে জনগণের মতামত জানতে তাদের কাছে যেতে হবে।

তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ভোটের দিন গণভোট আয়োজনে একমত হয়েছে। কিন্তু জামায়াত রাজপথে গিয়ে তাদের দাবি আদায়ে জবরদস্তি করার চেষ্টা করছে। এটি জনগণের ইচ্ছা নয়।

সাইফুল হক মনে করেন, ফেব্রুয়ারিতেই গণভোট এবং নির্বাচন একসঙ্গে করা গেলে দেশে আরেকটি গণ-অভ্যুত্থান থেকে ‘শেষ রক্ষা’ করার সুযোগ সৃষ্টি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এখনও বলা যাচ্ছে না ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : সাইফুল হক

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫