ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে আজ ভোটাভুটি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 57

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা, বিশেষ করে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে মার্কিন-খসড়া প্রস্তাবের ওপর আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট সতর্ক করে বলেছে, পদক্ষেপ না নিলে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই খসড়া প্রস্তাবের ওপর উচ্চ পর্যায়ের আলোচনা ও সমঝোতার ফলে একাধিকবার সংশোধিত হয়েছে এবং এই পরিকল্পনাটি ‘সমর্থন’ পেয়েছে। যার ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ১০ অক্টোবর থেকে ইসরাইল এবং হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

তুরস্কের সঙ্গে যৌথভাবে জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার

গত ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে দুই বছরের লড়াইয়ের পর গাজা উপত্যকা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এএফপি জানিয়েছে, সর্বশেষ খসড়া অনুযায়ী, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের অনুমোদন দেওয়া হয়েছে, যা ইসরাইল ও মিশরসহ নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সাথে সীমান্ত এলাকা সুরক্ষিত করতে এবং গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করতে কাজ করবে।

আইএসএফ এছাড়াও ‘রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়’ সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র স্থায়ীভাবে বাতিলকরণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সাহায্য করিডোর সুরক্ষিত করার বিষয়েও কাজ করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৫ টায় (২২০০ জিএমটি) অনুষ্ঠিত হবে।

এছাড়াও, এটি গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ ‘শান্তির বোর্ড’ গঠনের অনুমোদন দেবে। এর সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘে আজ ভোটাভুটি

আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫