ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 39

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এক পোস্টে বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান।’

A 5.7 magnitude earthquake in central Bangladesh kills at least 6 people

তিনি ভূমিকম্পে সতর্কতা অবলম্বন বিষয়ে উল্লেখ করেন যে, ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-
* ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)
একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।
* জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন।
* লিফট ব্যবহার করবেন না।
* গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।

ঘরের বাইরে থাকলে-
* বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান।
* খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।

গাড়িতে থাকলে-
* গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়।
* গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।

কম্পন থামার পর কী করবেন-
* গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।
* নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।
* লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন।
* পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।
* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫