ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দায়িত্বের একটিতেও থাকছেন না তিনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 139
167

বিপিএলের নিলামের পর থেকেই আলোচনায় চট্টগ্রাম রয়্যালস। দলে দুই লঙ্কান বিদেশি ক্রিকেটার নেওয়ার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এসবের মাঝেই এবার দলটির দায়িত্ব ছাড়লেন টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএল মাঠে গড়াবে। নিজের দায়িত্ব চলতি মাসে শুরু করার আগেই সরে দাঁড়ানোর বিষয়টি প্রকাশ্যে এনেছেন হাবিবুল বাশার।

চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন বাশার।

‘দেবদাস’-এর পর কেন ‘চোখের বালি’ বেছে নিয়েছিলেন?

আচমকা নিজের সরে দাঁড়ানোর ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বাশার বলেন, ‘পারিবারিক কারণে আমি এ বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের প্রথম আসরে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের জন্যই মূলত বাশারকে দ্বৈত ভূমিকায় নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে সাবেক অধিনায়কের এই আকস্মিক সরে দাঁড়ানোকে দলটির প্রস্তুতির জন্য বড় ধাক্কাই বলা যায়।

চট্টগ্রাম রয়্যালস নিলামের আগে সরাসরি চুক্তিতে স্থানীয় ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে দলে টেনেছে। এছাড়াও নিলাম থেকে দুই লঙ্কান নিরুসান ডিকওয়েলা ও আঞ্জেলা পেরেরাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দায়িত্বের একটিতেও থাকছেন না তিনি

আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫