ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 124

১৩ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, আরও কমার পূর্বাভাস

146

হিমশীতল বাতাস সঙ্গী করে ধীরে ধীরে প্রকৃতিতে দাপট দেখাতে শুরু করেছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৩ ডিগ্রির ঘরে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেঁকে বসতে পারে শীত।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ রাজধানী ঢাকার সকাল শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।

মরুভূমির দেশ সৌদি আরবে দেখা গেল তুষারপাত

এতে আরও বলা হয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে মঙ্গল ও বুধবার (২৩-২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এ দু-দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরমধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আর বুধবার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়েও ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস

আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫