ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 212
229

ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছেন। বুধবার দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল বহু বছর ধরেই ইউরোপগামী আফ্রিকান অভিবাসীদের একটি প্রধান যাত্রাবিন্দু। হাজারো মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ আটলান্টিক পথ বেছে নেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা অতিরিক্ত বোঝাই ও জীর্ণ নৌকায় করে যাত্রা করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সর্বশেষ এই দুর্ঘটনাটি ঘটে এমবুর শহরের উপকূলীয় জলসীমায়।

নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, প্রায় ১০০ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় ১২টি লাশ উদ্ধার করা হয়েছে।’

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় সাতজন নিহত

আরেকটি নিরাপত্তা সূত্রও মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, ‘এই ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নোকাটির বাকি আরোহীরা সম্ভবত উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পালিয়ে গেছে।’

এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘তাদের শোক ও বেদনায় আমরা অংশীদার। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’

এর আগে, মঙ্গলবার সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫