ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপের জোড়া গোলে বার্সাকে টপকে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:৫৯ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 87
106

কোপা দেল রে’র শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে বিদায় নেওয়ার এক সপ্তাহের মধ্যে টানা তিন ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। সবশেষ স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারাল তারা।

প্রতিপক্ষের মাঠে খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের দুই গোলে অবশ্য জয় তারাই পায়। পুরো ম্যাচে ১২টি শট করলেও লক্ষ্য বরাবর মাত্র ৪টি রাখতে পারে তারা। এর দুটি জড়ায় জালে।

এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেল রিয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের এখন ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৬ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ ৪৯ পয়েন্ট। পরের ম্যাচেই রিয়ালকে দুইয়ে নামানোর সুযোগ তাদের।

রিয়ালকে হারিয়ে টানা পঞ্চম শিরোপা জিতল বার্সেলোনা

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি রিয়াল। অন্যদিকে ভিয়ারিয়ালও চেষ্টা করে রিয়ালের রক্ষণে চাপ দিতে। কিন্তু তেমন কার্যকর কোনো আক্রমণ দেখা যায়নি দুই দলের পক্ষ থেকেই।

দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় মিনিটে জালের দেখা পেয়ে যান এমবাপে। ডি-বক্সের ভেতরে ভিনিসিউস জুনিয়র কাট-ব্যাক করলে, ডিফেন্ডারের পায়ে লেগে বল পান ফরাসি তারকা। কোনাকুনি চমৎকার শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

পরে অতিরিক্ত যোগ করা সময়ে ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন এমবাপে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় পানেনকা শটে গোল করে জয় নিশ্চিত করে দেন তিনি। এ নিয়ে চলতি লা লিগায় এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এমবাপের জোড়া গোলে বার্সাকে টপকে গেল রিয়াল

আপডেট সময় : ১১:২২:৫৯ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬