রিয়ালকে হারিয়ে টানা পঞ্চম শিরোপা জিতল বার্সেলোনা

- আপডেট সময় : ১১:২১:২০ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 74
স্প্যানিশ সুপার কাপে লামিন ইয়ামাল, রাফিনহাদের দেখানো পথ ধরে এবার রিয়াল মাদ্রিদের নারী দলকেও হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনার মেয়েরা। উইমেন’স স্প্যানিশ সুপার কাপে রেয়ালকে হারিয়ে টানা পঞ্চম শিরোপা নিজেদের করে নিল কাতালান ক্লাবটি।
শনিবার রাতের ম্যাচে দাপুটে ফুটবল খেলে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনার মেয়েরা। দুই অর্ধে একটি করে গোল করে তারা।
ম্যাচের বেশিরভাগ সময় বল দখলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বার্সার মেয়েরাই। দুটি গোলের পাশাপাশি বেশ কিছু পরিষ্কার সুযোগও তৈরি করে তারা। তবে দুটির বেশি গোল তারা করতে পারেনি।
লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে বোর্নমাউথ
ম্যাচের প্রথমার্ধে কর্নার থেকে আসা বলে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন ডাচ ফরোয়ার্ড এজমি ব্রুটস। পরে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।
সুপার কাপের গতবারের ফাইনালে রিয়ালকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
ছেলেদের মতো মেয়েদের স্প্যানিশ সুপার কাপেরও রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা।


























