ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিবে ভারত – মনে করেন আমির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 124
147

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অন্যতম ফেবারিট ভারত। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার এইটে পা রাখলেও, ভারতকেই সেমিফাইনালে দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। জিও নিউজের জনপ্রিয় শো ‘হারনা মানা হ্যায়’-তে এমন মন্তব্য করেছেন তিনি।

সুপার এইটে গ্রুপ ‘১’ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে- উপস্থাপকের এমন প্রশ্নে আমিরের সোজাসাপ্টা উত্তর, ‘দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।’

দীর্ঘমেয়াদি চুক্তিতে সাকাকে ধরে রাখল আর্সেনাল

ভারতকে বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচ বাদে ভারতের ব্যাটিং লাইনআপ প্রতিটি খেলায় ধুঁকেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’

এর আগে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে আক্রমণ করেছিলেন আমির। ভারতীয় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েও নিজের বক্তব্যে অনড় থাকেন। অভিষেকের টানা ব্যর্থতার (পরপর ৩টি শূন্য রান) পর আমির বলেন আন্তর্জাতিক ক্রিকেট তাকে ‘উন্মোচিত’ করে দিয়েছে।

আমিরের নেতিবাচক মন্তব্যের জবাব দেওয়ার বড় সুযোগ ভারতের সামনে। রোববার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এরপর বৃহস্পতিবার আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিবে ভারত – মনে করেন আমির

আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬