ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 65

ইরান যুদ্ধ নিয়ে বড় খবর। ডোনাল্ড ট্রাম্প (সোমবার, ২৩ মার্চ) একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। তিনি বলেন, ‘ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর উপর যে কোনও সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি।’ গত ২ দিনে আমেরিকা ও ইরানের মধ্যে অত্যন্ত ইচিবাচক আলোচনার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, ‘মধ্যপ্রাচ্যের উত্তেজনা সম্পূর্ণরূপে থামাতে দুই দেশের মধ্যে গুরুতর আলোচনা চলছে।’

মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলেন, ‘গত ২ দিনে আমরা ইরানের সঙ্গে অত্যন্ত ইচিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছি। যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে সংঘাতের একটি পূর্ণাঙ্গ সমাধান খুঁজে বের করা। দুই দেশের মধ্যে এই নিবিড় ও বিস্তারিত আলোচনার ইতিবাচক আবহের প্রেক্ষিতে আমি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর উপর সব ধরনের সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

লেবাননের গুরুত্বপূর্ণ প্রধান সেতুতে ইসরায়েলি হামলা

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হামলা বন্ধ করার সিদ্ধান্ত ইরানের সঙ্গে পরবর্তী আলোচনার সাফল্যর উপর নির্ভর করবে।’ এই ঘোষণার মাত্র একদিন আগেই ট্রাম্প ইরানকে কড়া ভাবে সতর্ক করে বলেছিলেন, তেহরান যগি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি না খুলে দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে, উভয় পক্ষই কথার লড়াই থেকে বেরিয়ে এসে সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে।

হামলায় এই ৫ দিনের স্থগিতাদেশ এই যুদ্ধে এক বড় মোড় বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ট্রাম্পের ঘোষণা মোতাবেক, আগামী ৫ দিন আমেরিকার দিক থেকে ইরানে আর কোনও হামলা হবে না বলেই আশা করা যায়। তবে এ-ও আশঙ্কা থাকছে, ট্রাম্প যদি মনে করেন আলোচনা সফল নয়, সঙ্গে সঙ্গে ফের হামলা শুরু করা হবে।

এদিকে, আমেরিকার সঙ্গে যে ইরানের আলোচনা চলছে তা স্বীকার করেনি ইরান। বরং ট্রাম্পের ওই ঘোষণাকে “পিছু হটা” বলে উল্লেখ করেছে আফগানিস্তানে ইরানের দূতাবাস। তাদের মতে, ইরানের হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছিয়ে গেছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকা যদি তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা করে, তাহলে তারা পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানবে। এর পরই ট্রাম্প পিছিয়ে যান এবং হামলা স্থগিত রাখার নির্দেশ দেন।

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর উপর যে কোনও সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি ট্রাম্প এমন ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমল ব্যারেলে ১৩ শতাংশ। আল-জাজিরার তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানে সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প

আপডেট সময় : ০৮:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬