বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

- আপডেট সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 43
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের ব্যবসায়ী নেতারা। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে, ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ।
























