ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 40

যুক্তরাষ্ট্র সরকারের আংশিক অচলাবস্থা তৈরির পরই স্বর্ণের দামে প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের ওপর ঝোঁক বাড়ায় এ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মূল্যবান এ ধাতুটির দাম ১ শতাংশ বেড়ে আউন্স প্রতি দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১২ মার্কিন ডলার।

গ্রেটা থুনবার্গসহ আটক দুই শতাধিক; বিশ্বজুড়ে নিন্দা-বিক্ষোভ

চলতি বছরে স্বর্ণের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি, যা ১৯৭৯ সালের পর ২০২৫ সালে স্বর্ণের দামে সবচেয়ে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

নতুন অর্থবছরের শুরুতে শাটডাউনের কবলে পড়লো ট্রাম্প প্রশাসন, চাকরি হারিয়েছেন বহু ফেডারেল কর্মী। এতে স্থবির হয়ে আছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ খাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫