ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারের প্রভাবে আবারও স্বর্ণের দামের পতন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 93
118

শক্তিশালী ডলারের প্রভাবে মঙ্গলবার আবারও প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৯৮৪ দশমিক ৪৯ ডলারে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে হয় ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলার।

তিন মাসের সর্বোচ্চ অবস্থানে ডলার স্থিতিশীল রয়েছে। বিভক্ত ফেডারেল রিজার্ভের অবস্থান ট্রেডারদের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বাজি ধরায় সতর্ক করেছে।

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, বিসিবির সভায় সিদ্ধান্ত

কে–সিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘শক্তিশালী ডলার এখন স্বর্ণের জন্য কাঁটার মতো কাজ করছে। ট্রেডাররা বছরের শেষ দিকে আরেক দফা সুদের হার কমানো হবে কি না, তা নতুন করে হিসাব করছেন।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, এ বছর আরেকটি হার কমানো ‘নিশ্চিত নয়’।

সিএমই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে হার কমানোর সম্ভাবনা এখন ৬৫ শতাংশে নেমে এসেছে, যা পাওয়েলের মন্তব্যের আগে ছিল ৯০ শতাংশেরও বেশি।

ফেড কর্মকর্তারা সোমবার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। ডিসেম্বরের নীতি বৈঠকের আগে এই বিতর্ক আরও জোরালো হতে পারে—বিশেষত যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউনের কারণে শ্রম পরিসংখ্যান ব্যুরোসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্বের কারণে।

অন্যদিকে, রুপার দাম সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৮ দশমিক ০৫ ডলারে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৬১ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়ামের দর ১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ দশমিক ৪৩ ডলারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডলারের প্রভাবে আবারও স্বর্ণের দামের পতন

আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫