গভীর রাতে হাসপাতালে বলিউড তারকা গোবিন্দা!
- আপডেট সময় : ১২:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 196
বলিউডের খারাপ সময় চলছে! বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে উদ্বিগ্ন অনুরাগীরা। গত দু-দিনে একাধিকবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। বুধবার সকালে ফের চিন্তার ভাঁজ সিনেপ্রেমীদের কপালে। অসুস্থ গোবিন্দা!
বুধবার মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতা গোবিন্দকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাড়িতেই জ্ঞান হারান ৬১ বছর বয়সী তারকা। এরপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দাকে। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী, গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল জানিয়েছেন, জরুরি বিভাগে নিয়ে যাওয়ার আগে অভিনেতা অস্বস্তি বোধ করছিলেন। গোবিন্দার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতে গিয়ে তিনি বলেন, ‘উনি দিশেহারা বোধ করছিলেন। সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে, এবং আমরা এখন নিউরো পরামর্শের রিপোর্ট এবং মতামতের জন্য অপেক্ষা করছি। তিনি এখন স্থিতিশীল।’
ব্রেচ ক্যান্ডি হাসপাতালে সুস্থ হয়ে ওঠা অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করার একদিন পরেই গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হল। একটি ভিডিওতে দেখা যায়, মুখে ভয়াবহ ভাব নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন বলিউডের হিরো নম্বর ১। যা চিন্তায় ফেলে অনুরাগীদের।
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতা গত বছরের ১লা অক্টোবর গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছিল তাঁর লাইসেন্সধারী রিভলভারটি মিসফায়ার করেছিল, যার ফলে তাঁর হাঁটুতে গুলি লেগেছিল।
গত কয়েক মাস ধরেই সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্যের টানাপোড়েন নিয়ে চর্চায় রয়েছেন গোবিন্দা। স্বামীর বিরুদ্ধে পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনেছেন সুনীতা। মাঝে দুজনের ডিভোর্সে খবরও শোনা গিয়েছিল। পরে অবশ্য মিটমাট করে নেন দুজনে। কিন্তু হালে ফের সুনীতা বোমা ফাটিয়েছেন। এক মরাঠি অভিনেত্রী সঙ্গে গোবিন্দার সম্পর্ক নিয়ে সরব হয়েছেন তিনি। এর মাঝেই হাসপাতালে গোবিন্দা।
আশির দশকে ইলজাম, লাভ ৮৬, এবং ইশক মে জিনা ইশক মে মারনা-র মতো চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। ডেভিড ধাওয়ানের সাথে জুটি বেঁধে কুলি নং ১, হিরো নং ১, রাজা বাবু এবং আন্টি নম্বর ১ মতো হিট উপহার দিয়েছেন তিনি। তাঁর শেষ চলচ্চিত্র ছিল রঙ্গিলা রাজা, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।



























মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত