ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের তাপমাত্রা বাড়তে পারে, হালকা কুয়াশার সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 193
216

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল।

যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে মানুষের কিছুটা দুর্ভোগ কমতে থাকে। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ভোরের হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে রোজগারের জন্য ছুটে চলা তাদের জন্য ক্রমেই কষ্টকর হয়ে উঠছে। শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের ঠাণ্ডা আর কুয়াশার সঙ্গে লড়াই করেই দিন কাটাতে হচ্ছে।

বিশ্বকাপে নতুন নিয়মে থাকবে তিন ধাপের বিরতি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। একই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস (17°C) রেকর্ড করা হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কম।

আগামীকাল (বুধবার, ১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ২৪ ঘণ্টার জন্যও দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাতের তাপমাত্রা বাড়তে পারে, হালকা কুয়াশার সম্ভাবনা

আপডেট সময় : ০১:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫