ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখন কেমন আছেন নচিকেতা?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 298
324

এতদিন যেন তিনি খাঁচার ভিতর অচিন পাখি হয়ে বসে ছিলেন। হাসপাতালে অপারেশনের পর থেকেই, বই পড়া নিজের হাতে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলেন। স্টেজে ফিরতে চেয়েছিলেন তখনই। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মত তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়। তবে সমস্ত দ্বীধা কাটিয়ে আজকে তিনি বাড়ি ফিরেছেন। প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী।

শিল্পী এখন আগের থেকে অনেক ভালো আছেন। তাকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। পরনে সাদা রঙের পোশাক, হাসপাতালে দাঁড়িয়ে চিকিত্সকদের সঙ্গে ছবি তোলেন গায়ক। মুখে লেগে আছে স্পষ্ট হাসি। হাসপাতাল থেকে বেরোনোর সময় চিকিৎসকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ পর্যন্ত করেন তিনি। কিছুদিন আগে, আচমকা হার্টে অসুবিধা বোধ করার কারণেই, তিনি হাসপাতালে পৌঁছেছিলেন।

ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার

তারপর তাঁর হার্টে দুটি স্টেন বসানো হয়। অপারেশনের পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তার আপ্ত সহায়ক জানিয়েছিলেন পারলে এখনই স্টেজে উঠে যান। এখানেই শেষ নয়, নিজেকে সুস্থ রাখতে, এবং মানসিকভাবে ফাইন রাখতে নানা পন্থা অবলম্বন করছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন এখন কেমন আছেন তিনি? সূত্র মারফত খবর… নচিকেতা আগের থেকে অনেকটাই ভালো আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ধকল সামলে উঠেছেন। যাতে তিনি পূর্ণ বিশ্রাম পান সেই কারণেই হাসপাতালে তাকে রাখা হয়েছিল। কানাঘুষো খবর এমনই, তিনি নাকি খুব শীঘ্রই স্টেজে ফিরবেন।

প্রসঙ্গে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় দিদির মতো তাকে শাসন করে ভালোভাবে খাওয়া-দাওয়া করার পরামর্শ দেন। কেন তিনি এত রোগা হয়ে গেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এখন কেমন আছেন নচিকেতা?

আপডেট সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫