ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোলে রেকর্ড করে আলজেরিয়াকে জেতালেন মাহরেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 165
187

আফ্রিকা কাপ নেশনসে রিয়াদ মাহরেজের জোড়া গোলে ১০ জনের সুদানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আলজেরিয়া। মরক্কোর রাজধানী রাবাতে গতকাল রাতে প্রতিযোগিতায় গ্রুপ ই–এর উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জয় পায় তারা।

২০১৯ সালে আফকন শিরোপা জিতলেও পরের দুই আসরে গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি আলজেরিয়া।

সাবেক ম্যানচেস্টার সিটি উইঙ্গার মাহরেজ ম্যাচের শুরুতেই দলকে আদর্শ শুরু এনে দেন। হিশাম বুদাউইয়ের দারুণ ব্যাকহিল পাস থেকে ১২ গজ দূর থেকে নিজের চেনা বাঁ-পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি।

সুদানের ইয়াসের আওয়াদ বোশারা দু’বার আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানেকে দু’বার পরীক্ষা নেন। বিরতির ছয় মিনিট আগে সুদানের সালাহ আদেল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় সুদান।

৩৪ বছর বয়সী মাহরেজ ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ আমুরার বুদ্ধিদীপ্ত থ্রু-পাস থেকে বক্সের ভেতর ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

মাহরেজ এখন আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা—তার নামের পাশে আটটি গোল। তবে ২০১৯ সালের চ্যাম্পিয়ন ⁠ডেজার্ট ওয়ারিয়র্স⁠ গত দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।

সমালোচনার জবাবে ম্যাচ শেষে আল আহলির ফরোয়ার্ড বলেন, ‘এটা সমালোচনার উত্তর দেওয়ার বিষয় ছিল না। আমি এসবের সঙ্গে অভ্যস্ত।’

পোপ হিসেবে চতুর্দশ লিও’র প্রথম বড়দিন পালন

তিনি আরও যোগ করেন, ‘আমার উত্তরটা মাঠে আমার খেলায় মনোযোগ দেওয়া। আমরা স্পষ্ট একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলাম—অতিরিক্ত কিছু না ভেবে এই ম্যাচটা এবং গ্রুপের বাকি ম্যাচগুলো জিতে নেওয়া, যাতে সামনে এগোনোর পথটা সহজ হয়।’

তারপর ভলফসবার্গের স্ট্রাইকার আমুরা আরেক দফা ব্যবধান বাড়ানোর খুব কাছাকাছি ছিলেন, কিন্তু তাঁর জোরালো ভলি ডান পাশের পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে বাগদাদ বুনেজাহর হেড ছয় গজ বক্সের একটু বাইরে বল পেয়ে গোল করেন ইব্রাহিম মাজা। এটি ছিল আফকনে আলজেরিয়ার ১০০তম গোল।

যোগ করা সময়ে সুদানের গোলকিপার মঙ্গেদ এলনিল দুটি দারুণ সেভ করে আলজেরিয়ার বদলি নামা আদিল বুলবিনাকে আটকে দেন।

এই জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ই–এর শীর্ষে উঠেছে আলজেরিয়া। এর আগে একই দিনে বুরকিনা ফাসো ২–১ গোলে ইকুয়েটোরিয়াল গিনিকে হারায়।

আগামী রোববার মরক্কোর রাজধানীতেই বুরকিনা ফাসোর বিপক্ষে পরের ম্যাচ খেলবে আলজেরিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জোড়া গোলে রেকর্ড করে আলজেরিয়াকে জেতালেন মাহরেজ

আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫