খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ২৮ কূটনীতিকের স্বাক্ষর
- আপডেট সময় : ১০:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 101
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বই খোলা হলে আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন। বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৩টা থেকে এ শোক বইয়ে এখন পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন।
এতে বলা হয়, চীন, ভারত, পাকিস্তান জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার,ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেনসহ, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮টি দেশের কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
রুমিন ফারহানাকে বহিষ্কার করলো বিএনপি
এছাড়া আরও একটি শোক বইয়ে দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের জন্য রাখা হয়েছে। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, চিন্তাবিদ ফরহাদ মজহার, ফুটবলার কায়সার হামিদও এ শোক বইয়ে স্বাক্ষর করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।




















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল