রোনালদোর অদ্ভুত গোল, অবশেষে থামল আল নাসর
- আপডেট সময় : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 56
বর্নাঢ্য ক্যারিয়ারে কতভাবে যে গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো সে হিসেব করতে গেলে দিন পার হবে। বাঁ পায়ে, ডান পায়ে, হেডে, উরুঁ দিয়ে বুকের সাহায্যে জালে বল জড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা। কালেভদ্রে দু’একটি অদ্ভুত গোলও করেছেন রোনালদো। সবশেষ গতকাল রাতে দেখা গেল ‘সিআর সেভেনের’ আরেকটি অন্যরকম এক গোল।
সৌদি প্রো লিগে গতকাল আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটের ঘটনা। ১-১ গোলে সমতায় ম্যাচ। আক্রমণে উঠেছে আল নাসর। ডি-বক্সে হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন রোনালদো। তবে ব্যর্থ হয়ে পড়ে যান আল নাসরের ৪০ বছর বয়সী ফুটবলার।
তারপর আরেক দফা লক্ষ্যভেদ করার চেষ্টা করে আল নাসরের আরেক ফুটবলার। সেই চেষ্টাও ব্যর্থ হওয়ার পর বল পেয়ে যান আল নাসরের প্রথম গোলদাতা ফেলিক্স। আল ইত্তিফাকের গোলকিপারের বাঁ পাশ লক্ষ্য করে শট নেন পর্তুগিজ উইঙ্গার। তবে তাঁর ওই শট লাগে রোনালদোর পিঠে, দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে, গোল! রোনালদোর গোল।
ভিলাকে উড়িয়ে প্রতিশোধ আর্সেনালের
এমন অপ্রত্যাশিত গোল পেয়ে অবাক হওয়ার সঙ্গে জাতীয় দলের সতীর্থ ফেলিক্সের সঙ্গে উদযাপনেও মেতে ওঠেন রোনালদো। সৌদির এই লিগে দু’জনই সমান ১৩ গোল করে শীর্ষে আছেন। হাজার গোলের পথে দুরন্ত গতিতে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৭টি।
আল ইত্তিফাকের বিপক্ষে ভাগ্যক্রমে পাওয়া এই গোলের পরও অবশ্য জয় নিশ্চিত করতে পারেনি আল নাসর। রোনালদোর পিঠ দিয়ে করা গোলের পর ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরশেষ দিকে গোল খেয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আল নাসররে।
এ মৌসুমে আল নাসরের জয়রথ থামাতে পারছিল না কেউ। লিগে প্রথম ১০ ম্যাচের সবক’টিতে জেতে জর্জে জেসুসের দল। অবশেষে আল নাসরকে রুখে দিল আল ইত্তিফাক। জোড়া গোল করে এই ম্যাচে ইত্তিফাকের নায়ক ডাচ ফরোয়ার্ড জর্জিনিও ওয়াইনালডাম। ১৬ মিনিটে প্রথম গোলের পর ৮০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলকে এক পয়েন্ট এনে দেন তিনি।
এই ড্রয়ের পর ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে আল নাসর। সমান ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল তাউন।
























মাত্র ১০ টাকায় প্রতি কেজি পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ!