ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

টানা চতুর্থ হার নোয়াখালীর, জয়ে ফিরল সিলেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 106
126

নাসুম আহমেদের ঘূর্ণিতে অল্পে আটকে গেল নোয়াখালী এক্সপ্রেস। ঝড়ো ব্যাটিংয়ে সিলেট টাইটান্সের সহজ জয় নিশ্চিত করলেন তৌফিক খান তুষার। টানা চার ম্যাচ হারল নোয়াখালী। আর দুই পরাজয়ের পর জয়ে ফিরল সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীকে ৪ উইকেটে হারায় সিলেট। আগে ব্যাট করে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। পরে ৮.৪ ওভারে ম্যাচ জিতে যায় স্বাগতিকরা।

ছয় ম্যাচে সিলেটের এটি তৃতীয় জয়। চার ম্যাচ খেলে এখনও প্রথম জয়ের খোঁজে নোয়াখালী। এই ম্যাচে সৌম্য সরকার, মোহাম্মদ নবীকে পেলেও তেমন কোনো লাভ হয়নি তাদের। দুজনের কেউই ব্যাট হাতে সফল হতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অতও খারাপ ছিল না নোয়াখালীর। প্রথম ৩ ওভারে ২৪ রান করে ফেলেন দুই ওপেনার সৌম্য ও সোহান। চতুর্থ ওভারে নাসুম আহমেদের বলে ইথান ব্রুকসের দারুণ ক্যাচে ফেরেন সৌম্য।

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

সেখান থেকে শুরু হয় নোয়াখালীর ধস। দুর্দান্ত বোলিং করেন নাসুম। ৪ ওভারে ২০টি ডট বলসহ মাত্র ৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার। বিপিএল ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড এটি।

নাসুমের ঘূর্ণিতে শেষ দিকে ৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অলআউট হয় নোয়াখালী। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। সোহানের ব্যাট থেকে আসে ১৮ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। চারজন ফেরেন শূন্য রানে।

পরে রান তাড়ায় অল্পেই ফেরেন পারভেজ হোসেন ইমন। তবে ঝড় তোলেন এবার প্রথম খেলতে নামা তুষার। ৭ চার ও ১ ছক্কায় তিনি করেন ১৮ বলে ৩২ রান। এছাড়া ১টি করে চার-ছক্কায় ২৪ রান করেন জাকির হাসান।

তবু শেষ দিকে হতাশ করেন আফিফ হোসেন ধ্রুব। মাত্র ২ রান করে ফিরে যান তিনি। নোয়াখালীর পক্ষে ৮ রানে ৩ উইকেট নেন আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান।

সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস: ১৪.২ ওভারে ৬১ (সোহান ১৮, সৌম্য ৬, মুনিম ৪, নবী ১, অঙ্কন ২৫, হায়দার ৫, হাসান ০, রানা ০, জহির ০, বিলাল ০, রাহি ১*; আমির ২.২-০-১৫-১, খালেদ ২-০-১১-১, নাসুম ৪-০-৭-৫, ওমরজাই ৩-০-১৩-১, মইন ২-০-৬-০, মিরাজ ১-০-৯-১)

সিলেট টাইটান্স: ৮.৪ ওভারে ৬২/৪ (ইমন ১, তুষার ৩২, জাকির ২৪, আফিফ ২, মইন ১*, ওমরজাই ০*; হাসান ২-০-৯-০-, বিলাল ২-০-১৪-১, রাহি ১-০-১৭-০, রানা ১-০-১১-০, জহির ১.৪-০-৮-৩, নবী ১-০-৩-০)

ফল: সিলেট টাইটান্স ৬ উইকেটে জয়ী

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টানা চতুর্থ হার নোয়াখালীর, জয়ে ফিরল সিলেট

আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬