ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ আটে সালাহর মিসর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 60

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) এর কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে মিসর। শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে বেনিনকে ৩–১ গোলে হারিয়েছে ফারাওরা।

তবে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। অতিরিক্ত সময়ের শেষ দিকে দুটি গোল করে নিজেদের দিকে ম্যাচের ফল টেনে নেয় আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়নরা। এর একটি এসেছে দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর পা থেকে।

মরক্কোর মারাকেশে শুরু থেকেই ছিল জমজমাট লড়াই। দুই দলের রক্ষণভাগ ছিল সংগঠিত, মাঝমাঠে চলেছে তীব্র লড়াই। ফলে পরিষ্কার গোলের সুযোগ ছিল খুবই সীমিত। মিসরের আক্রমণের প্রাণভোমরা সালাহ ম্যাচের বড় অংশজুড়ে ছিলেন অনেকটাই নিষ্ক্রিয়। বেনিনের রক্ষণ তাকে ঘিরে ধরে খেলায় আক্রমণ শানাতে ভুগতে হয় ফারাওদের।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে কিছুটা গতি। ৬৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মিসর। বক্সের বাইরে থেকে মারওয়ান আতিয়ার নেওয়া জোরাল শট সরাসরি চলে যায় গোলপোস্টের ওপরের কোণে। নিখুঁত সেই শটে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

‘তিন-চার বছরের মধ্যে সেরা ছন্দে মাহমুদউল্লাহ’

এই গোলের পর মনে হচ্ছিল, এক গোলই হয়তো যথেষ্ট হবে মিসরের জন্য। কারণ বেনিন আক্রমণে খুব একটা ছন্দ খুঁজে পাচ্ছিল না। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটিই প্রমাণ হয় ম্যাচের শেষ সাত মিনিটে।

জুনিয়র অলাইটানের একটি ক্রস বড় ধরনের ডিফ্লেকশনে দিক পরিবর্তন করে। মিসরের গোলকিপার মোহাম্মদ এল শেনাওয়ি বলটি পুরোপুরি ঠেকাতে না পারলে সামনে থাকা জোডেল দোসু সহজ সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ক্লান্তি সত্ত্বেও দুই দলই ভুল এড়িয়ে খেলতে থাকে। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয় মিসরেরই। একটি সেট পিস থেকে ইয়াসের ইব্রাহিম কাছ থেকে নেওয়া এক স্ট্রেচিং শটে বল জালে পাঠান। বেনিন গোলকিপার মার্সেল ডান্ডজিনু চেষ্টা করেও সেই বলের নাগাল পাননি।

ম্যাচের শেষ মিনিটে আসে সালাহর মুহূর্ত। দ্রুতগতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাইরের অংশে নেওয়া কার্লিং শটে তিনি জাল খুঁজে নেন। গোলটি ছিল নান্দনিক। সেই সঙ্গে মিসরের জয় নিশ্চিত করার চূড়ান্ত ঘোষণা।

এই পরাজয়ে ২০১৯ সালের মতো এবার আর কোয়ার্টার-ফাইনালে ওঠা হয়নি বেনিনের। আর মিসরের সামনে এখন আরও বড় পরীক্ষা। কোয়ার্টারফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা বুরকিনা ফাসো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ আটে সালাহর মিসর

আপডেট সময় : ০৪:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬