ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তোসের জার্সিতেই দেখা যাবে নেইমারকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 136
158

গত বছরের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। বছরের অনেকটা সময় চোটে থাকলেও নেইমারের সুবাদেই শেষ মুহূর্তে অবনমন এড়ায় ব্রাজিলের ক্লাবটি। সান্তোসকে শীর্ষ লিগে খেলার নিশ্চয়তা দেওয়ার পর ডিসেম্বরে অস্ত্রোপচারও করিয়েছেন নেইমার।

সম্প্রতি নেইমারের বাবা দাবি করেছেন, নভেম্বরের চোটের পর অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন নেইমার। এদিকে পুনর্বাসনে থাকা নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নানান গুঞ্জন ছড়াচ্ছিল। বেশ কয়েকটি সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সান্তোস ছেড়ে অন্য কোনো লিগে যেতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গেই চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি। অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের জার্সিতেই দেখা যাবে।

নতুন বার্তা দিয়ে মোস্তাফিজ পেলেন সুখবর

গতকাল মঙ্গলবার নতুন চুক্তিতে স্বাক্ষর করেন নেইমার। পরে ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে চুক্তির বিষয়টি নিজেই জানিয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

ক্লাবের বিবৃতিতে নেইমার বলেছেন, ‘২০২৫ সালটা আমার জন্য যেমন স্পেশাল ছিল, তেমনি ছিল চ্যালেঞ্জিং। উদযাপনের পাশাপাশি অনেক বাধা পেরোতে হয়েছে। আপনাদের ভালোবাসার জন্যই এসব মোকাবিলা করা সম্ভব হয়েছে।’

নেইমার যোগ করেন, ‘২০২৬ এসে গেছে। গন্তব্যও ভিন্ন হচ্ছে না। সান্তোসই আমার জায়গা। এখানে আমি ঘরের মতো নিরাপদ আর সুখী মনে করি। আমার বাকি স্বপ্নগুলো আপনাদের সঙ্গেই পূরণ করতে চাই।’

উল্লেখ্য, সান্তোসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ৪ গোল করেছেন নেইমার। এর মধ্যে চোট নিয়েই মৌসুমের শেষ তিন ম্যাচের ৪ গোল ও এক অ্যাসিস্ট করে সান্তোসের অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর ২২ ডিসেম্বর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান।

পুনর্বাসনে থাকা নেইমার যেভাবে সেরে উঠছেন, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, নতুন করে চোটে না পড়লে আর ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে দেখা যেতে পারে নেইমারকে। নেইমার অবশ্য ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে সেই এসিএল চোটের পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়েছেন, ফিট থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে রাখতে আপত্তি নেই তাঁর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সান্তোসের জার্সিতেই দেখা যাবে নেইমারকে

আপডেট সময় : ০১:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬