ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ হামলায় ইউক্রেনের খারকিভে অন্তত ২ জন নিহত : গভর্নর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 63

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার ভোরে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে লিখেছেন, ‘এ মুহূর্ত পর্যন্ত খারকিভের উপকণ্ঠে শত্রু হামলায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।’

তিনি জানান, রাতে চালানো ওই হামলায় আরো তিনজন আহত হয়েছেন।

দেশি-বিদেশি নানা চাপে নাজেহাল ইরান সরকার!

খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, রাশিয়ার একটি দীর্ঘ-পাল্লার ড্রোন শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এসব হামলায় মূলত জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। শীতের তীব্রতায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।

গত সপ্তাহে ইউক্রেনে পারমাণবিক সক্ষম ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। এতে কিয়েভের মিত্রদের পক্ষ থেকে তীব্র নিন্দা আসে। ওয়াশিংটন একে এই যুদ্ধের ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ রয়েছে বলে মন্তব্য করেছে।

রাশিয়া সোমবার জানায়, ক্ষেপণাস্ত্রটি লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় আঘাত হেনেছে। মস্কোর দাবি, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একটি বাসভবনে হামলার চেষ্টার জবাবে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রুশ হামলায় ইউক্রেনের খারকিভে অন্তত ২ জন নিহত : গভর্নর

আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬