শ্রীলঙ্কাকে হারিয়ে সাফে বাংলাদেশের দ্বিতীয় জয়

- আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 93
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ বাংলাদেশের এগিয়ে যেতে সময় লাগে ৪ মিনিট। একক প্রচেষ্টায় কোনাকুনি শটে বল জালে পাঠান রাহবার। এক মিনিট পর সমতায় ফেরে শ্রীলঙ্কা। গোল করেন অধিনায়ক আমান মোহামেদ ফায়জার।
স্বর্ণা ঝড়ে বিশ্বকাপ বাছাইয়ে জিতল বাংলাদেশ
১৯ মিনিটে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন রাহবার। বিরতির পর ২২ মিনিটে ব্যবধান ৩-১ করেন মঈন আহমেদ। ৩৪ মিনিটে তাজওয়ার বিন কাশেম প্রথম শটে লঙ্কান গোলকিপারকে পরাস্ত করতে না পারলেও ফিরতি শটে ঠিকই খুঁজে নেন জাল।
৩৯ মিনিটে পোস্ট ছেড়ে আক্রমণে উঠে আসেন লঙ্কান গোলকিপার আর্নিকান শিভানাথান। আবির হোসেনও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। নিজেদের অর্ধ থেকে নেওয়া দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৪ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মালদ্বীপ। বাংলাদেশের সমান ৭ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানেরই মুখোমুখি হবে সাঈদ খোদারাহমির দল। ৬ ম্যাচ শেষে টেবিলের চূড়ায় থাকা দল পাবে শিরোপা।
























