ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয় নিয়ে ফিরেছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 63

২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছে আর্সেনাল। শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে ইংলিশ ক্লাবটি। এবার মিকেল আরতেতার দলের কাছে ধরাশায়ী হলো ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল ইন্টার মিলানের মাঠ স্তাদিও গিওসেপ্পে মেজ্জা থেকেই ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি আসে বদলি নামা ভিক্টর গিওকেরেসের নৈপুণ্যে। স্বাগতিক ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন পিতার সুসিচ।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের লিগপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে দুইয়ে থেকে শেষ করা নিশ্চিত হলো আর্সেনালের। ৭ ম্যাচের সাতটিতেই জিতে গানারদের পয়েন্ট ২১। বিপরীতে ৪ জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ক্রিস্তিয়ান লাউতারো মার্তিনেজের ইন্টার মিলান। এই প্রতিযোগিতায় সবশেষ তিন ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ইতালিয়ান জায়ান্ট ক্লাবটিকে।

নিজেদের দূর্গে সব পরিসংখ্যানে এগিয়ে থেকেও ফল বের করতে ব্যর্থ হয় ইন্টার। ৫১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৮টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৪টি। অবশ্য প্রতিপক্ষ থেকে একটি শট কম নিলেও গোলমুখে আর্সেনালের শট ছিল ছয়টি।

রুদ্ররূপে ফেরা রিয়ালে বিধ্বস্ত মোনাকো

প্রথম মিনিটেই আর্সেনালের দুটি শট ঠেকিয়ে দেয় ইন্টার। চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে আরতেতার দল। তবে ডি-বক্স থেকে ইন্টারের গোলকিপার ইয়ান সমেরকে পরাস্ত করতে পারেননি বুকায়ো সাকা। যদিও গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তাদের।

ম্যাচের ১০ মিনিটে লিড নেয় আর্সেনাল। ইউরিয়েন টিম্বার ঠিকঠাক শট নিতে পারেননি, তবে বলের গতি পথে থাকা জেসুস দিক পাল্টে জাল কাঁপান। আট মিনিট পর দারুন এক গোলে সমতায় ফিরে ইন্টার। মার্তিনেজের বাড়ানো বলে মাহকুশ টুহামের শট প্রতিহত হওয়ার পর, নিকোলো বারেল্লার শটও ফিরে আসে। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েট মিডফিল্ডার সুসিচ।

৩১ মিনিটে জেসুসের আরেকটি গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে দূরের পোস্টে লিয়ান্দ্রো ত্রোসারের হেড ক্রসবার ছুঁয়ে ফিরলে হেডেই ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৪৩ মিনিটে ফেদেরিকো দিমার্কোর গতিময় শট ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন আর্সেনাল গোলররক্ষক দাভিদ রায়া। ফিরতি শটও চমৎকার রিফ্লেক্সে প্রতিপক্ষকে রুখে দেন স্প্যানিশ গোলকিপার।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এবেরেচি এজের শট ঝাঁপিয়ে ঠেকান ইন্টার গোলরক্ষক সমের। ৬৭ মিনিটে লুইস এইহিকের কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্রান্সেসকো পিও এস্পোজিতো।

আর্সেনালের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণও করে ইন্টার। তবে স্বাগকিতদের আরেক দফা আঘাত করে ৮৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন ইয়োকেরেস। সাকার বাড়ানো বল থেকে গতিময় শটে লক্ষ্যভেদ করেন সুইডিশ ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই জালের ঠিকানা না পেলে নিশ্চিত হয় আর্সেনালের জয়যাত্রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয় নিয়ে ফিরেছে আর্সেনাল

আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬