ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া কেইনের, শীর্ষ আটে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 100
123

ম্যাচে কর্নার থেকে হেড করে গোল করে দলকে লিড এনে দেন। এরপর নিজেই আদায় করা পেনাল্টি থেকে গোল করে করেন ইংল্যান্ড অধিনায়ক। পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগও। তবে শেষ দিকে নেওয়া পেনাল্টি মিস করে সেই সুযোগ হারালেন হ্যারি কেইন।

দলের তারকা ফরোয়ার্ডের জোড়া গোলের ম্যাচে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ইউনিয়ন সাঁ-জিলোয়াজকে ২-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। বেলজিয়ামের এই ক্লাবের বিপক্ষে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৬৩ মিনিটে দশজনের দলে পরিণত হলেও অনায়েসেই জয় তুলে নেয় বায়ার্ন।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে জায়গা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালের সঙ্গে তারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, তাতে দুই লেগের নকআউট প্লে-অফের বাধা এড়ালো জার্মান জায়ান্টরা। সাত ম্যাচে ছয় জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভিনসেন্ট কোম্পানির দল। আগামী সপ্তাহে পিএসভি আইন্দোহোভেনের বিপক্ষে লিগ-পর্বের শেষ ম্যাচ খেলবে ইউরোপ সেরা প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়নরা।

পাফোস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে চেলসি

প্রথমার্ধে কিছুটা ধীরগতির ছিল বায়ার্ন। ইউয়েফার শাস্তির কারণে পাইরোটেকনিক ব্যবহারের জন্য নিচের স্ট্যান্ড বন্ধ থাকায় ৯,৩০০ জনের আলট্রা সমর্থকগোষ্ঠীর অনুপস্থিতি হয়তো দলটিকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ডিএজেডএনকে বলেন, ‘কোভিডের সময়ে আমরা এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়েছিলাম। তবে স্বাভাবিকভাবেই আমরা সবসময় ভরা গ্যালারিতে সমর্থকদের সামনে খেলতে চাই—দুর্ভাগ্যজনকভাবে আজ সেটা সম্ভব হয়নি।’

প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল বেলজিয়ান লিগের চ্যাম্পিয়ন ইউনিয়ন সাঁ-জিলোয়াজ। ম্যাচের আধাঘণ্টা পেরোতেই অরক্ষিত অবস্থায় থাকা বায়ার্নের রক্ষণ ভেদ করে বেরিয়ে যান প্রমিস ডেভিড। সামনে শুধু নয়্যার থাকলেও তার হেড সরাসরি গোলকিপারের দিকেই চলে যায়।

৫২ মিনিটে সেট-পিস থেকেই ডেডলক ভাঙে বায়ার্ন। মাইকেল ওলিসের ভাসানো বল ছয় গজের বক্সে পেয়ে নিকট পোস্টে ফাঁকা জায়গা থেকে হেড করে গোল করেন কেইন। এর ঠিক এক মিনিট পরই ইউনিয়ন গোলকিপার কিয়েল স্কারপেনের ফাউলের শিকার কর কেইন এবং নিজেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি ছিল এই মৌসুমে তাঁর ৩৪তম।

দায়োত উপামেকানোর চোটে সুযোগ পাওয়া কিম মিন-জায়ে ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আক্রমণে ওঠা রাউল ফ্লোরুচের হাত টেনে ধরায় এই শাস্তি পেতে হয় দক্ষিণ কোরিয়ার এই ডিফেন্ডারকে।

তবে লাল কার্ডেও বায়ার্নের ছন্দ নষ্ট হয়নি। ম্যাচের শেষ ১০ মিনিটে অদ্ভুতভাবে একটি পেনাল্টি ক্রসবারে মেরে বসেন কেইন। আর গোলকিপারকে একা পেয়েও ওলিসে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

ম্যাচ শেষে ডিএজেডএনকে কেইন বলেন, ‘দ্বিতীয়ার্ধে ফেরার পর আমরা আরও বেশি ইনটেনসিটি দেখাতে চেয়েছিলাম, আর সেটা আমরা পেরেছি বলেই মনে করি। আমরা সঠিক সময়ে গোল করেছি। লাল কার্ডের প্রসঙ্গে ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘লাল কার্ডটা কিছুটা দুর্ভাগ্যজনক ছিল। তবু ১০ জনে নেমে যাওয়ার পরও আমরা ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছি এবং তিন পয়েন্ট নিশ্চিত করেছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া কেইনের, শীর্ষ আটে বায়ার্ন

আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬