নকআউটের কঠিন সমীকরণে বার্সা-সিটি-পিএসজি
- আপডেট সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 63
ফুটবল সমর্থকদের জন্য ব্যস্ত একটি রাত। ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে ১৮ ম্যাচ শুরু হবে একযোগে। পাগলাটে এই রাতে ভাগ্য নির্ধারণ হবে জায়ান্ট, মধ্যম সারি কিংবা নামে-ভারে ছোটো অনেক ক্লাবের। কারও সামনে সমীকরণ শেষ আটের, কোনোমতে প্লে অফ নিশ্চিত হলেই হাঁফ ছেড়ে বাঁচবে কোনো ক্লাব। ইউরোপ সেরা প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখানো কোনো ক্লাবের হিসেব হয়তো খুবই সরল।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই জয় পাওয়া আর্সেনাল শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা অনেকটাই নিশ্চিত। কাজাখস্তানের ক্লাব কাইরত আলমাতির বিপক্ষে নির্ভার হয়েই নামবে গানাররা। মিকেল আরতেতার দলের সঙ্গে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনেখও। বাভারিয়ানরা শেষ রাউন্ডে মুখোমুখি হবে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের বিপক্ষে।
কাগজে-কলমে শীর্ষ আটে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ আছে এখনও ১৬টি ক্লাবের। পিএসজি এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো সাবেক চ্যাম্পিয়নরা নকআউট পর্ব নিশ্চিত করলেও এই জায়ান্টদের লড়াই এখন সরাসরি শেষ ষোলো নিশ্চিতের।
ম্যারাডোনা স্টেডিয়ামে চেলসি সমর্থকদের জন্য সর্বোচ্চ সতর্কতা
লিগ পর্বের সপ্তম রাউন্ড পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল-বায়ার্নসহ ১৫টি ক্লাব। বাকি ৯টি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে ১৭টি দল। ৯ম থেকে ২৪তম—এই ১৬ দল উঠবে নকআউট প্লে-অফে। সেখান থেকে আট ম্যাচের আট জয়ী দল উঠবে শেষ ষোলোতে। আগামী শুক্রবার হবে প্লে-অফের ড্র। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, কাইরাত আলমাতি, স্লাভিয়া প্রাগ ও ভিয়ারিয়ালের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ায় প্লে অফ খেলার সুযোগও শেষ হয়েছে তাদের।
শীর্ষ আটের মহারণ :
সরাসরি নকআউট পর্বে খেলার টিকেট বাকি আছে এখনও ছয়টি। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ও টটেনহ্যাম হটস্পারের জন্য হিসেব অনেকটাই সরল। জয় পেলেই চলবে তাদের। বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদ, কারাবাখের বিপক্ষে ঘরের মাঠে লিভারপুল ও আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে টটেনহ্যাম জিতলেই তারা সরাসরি নকআউট পর্বে পা রাখবে।
পয়েন্ট টেবিলের ৬ থেকে ১২ নম্বর পর্যন্ত দলগুলোর মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। এই আটটি দলেরই সংগ্রহ ১৩ পয়েন্ট। নিজ নিজ ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও।
পিএসজি-নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত নকআউটে। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠবে পরের ধাপে, আর পরাজিত দলটিকে হয়তো খেলতে হবে প্লে-অফে। তবে ড্র হলে দুই দলকেই অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।
সমান ১৩ পয়েন্ট আছে আরও ছয়টি দলের। এর মধ্যে চেলসিও তুলনামূলক ভালো অবস্থানে আছে; টিকে থাকার লড়াইয়ে থাকা নাপোলির মাঠে জিতলেই হয়তো সরাসরি শেষ ষোলোয় উঠে যাবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। অবশ্য গোল ব্যবধানে তাদের পিছিয়ে পড়ার কিঞ্চিৎ শঙ্কাও আছে।
সমান ১৩ পয়েন্ট নিয়ে একইরকম আশায় আছে বার্সেলোনা, স্পোর্তিং, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও আতালান্তা।
কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে শুধু জয় যথেষ্ট নয়, বড় ব্যবধানে জয়ই বার্সাকে পৌঁছে দেবে সরাসরি নকআউট পর্বে। পেপ গুয়ার্দিওলার দল সিটিকে সরাসরি শেষ ষোলোয় খেলতে হারাতেই হবে গালাতাসারাইকে। আর সিটিকে হারাতে পারলে প্লে-অফে খেলা নিশ্চিত হবে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের।
নরওয়ের দল বোডো/গ্লিম্টের বিপক্ষে ঘরের মাঠে বড় ব্যবধানে জয়ে সরাসরি শেষ ষোলোয় ওঠার দরজা খুলতে পারে আতলেতিকো মাদ্রিদেরও। একই লক্ষ্যে ইতালিয়ান ক্লাব আতালান্তার নিজেদের ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসার প্রার্থনা করতে হবে।
প্লে অফের লড়াই :
সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বেনফিকা ও আয়াক্স আমস্টারডাম টুর্নামেন্ট থেকে বিদায় ঠেকানোর লড়াইয়ে আছে। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে আছে হোসে মরিনহোর বেনফিকা। সমান পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আয়াক্স।
পর্তুগিজ ক্লাব বেনফিকার টিকে থাকতে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে এবং পাশপাশি অন্য ম্যাচের ফলও নির্ভর করবে পর্তুগিজ ক্লাবটির টিকে থাকা। একইভাবে আয়াক্সকেও ২৪তম স্থানে থাকা অলিম্পিয়াকোসের বিপক্ষে জিততে হবে এবং একইসঙ্গে তাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে অন্যান্য ম্যাচের ফলও।

























গণভোট ও জুলাই সনদের বিপক্ষে কাজ করছে বিএনপি: নাহিদ ইসলাম