ম্যারাডোনা স্টেডিয়ামে চেলসি সমর্থকদের জন্য সর্বোচ্চ সতর্কতা
- আপডেট সময় : ০১:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 68
চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের মহারণে চেলসির প্রতিপক্ষ নাপোলি। আজ রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতায় নাপোলির দিয়েগো আর্মান্দো ম্যারডোনা স্টেডিয়ামে মুখোমুখি হবে নাপোলি ও চেলসি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের সমর্থকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতালির এই শহরে এক ঘটনায় দুই চেলসি সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সবাইকে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
চেলসির তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নেপলসে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে ক্লাব অবগত। আহত দুই সমর্থকের আঘাত গুরুতর নয়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শহরে অবস্থানরত সব সমর্থককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সমর্থকদের ছুরিকাঘাত করা হয়েছে এমন দাবি উঠলেও, আঘাতের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই ম্যাচ উপলক্ষে শহরে অবস্থানরত সব সমর্থককে চরম সতর্কতা অবলম্বনের পাশাপাশি আগেই দেওয়া পরামর্শগুলো মেনে চলার জন্য স্মরণ করিয়ে দেয় চেলসি। এর আগে ভ্রমণসংক্রান্ত পরামর্শে চেলসি জানায়, উয়েফা প্রতিযোগিতার সময় নেপলসে অতিথি দলের সমর্থকদের ওপর হামলার ঘটনা অতীতেও ঘটেছে। সে কারণে সমর্থকদের শহরে একা চলাফেরা না করা, ক্লাবের রং বা প্রতীক প্রকাশ না করারও অনুরোধ করা হয়েছে।
ক্যারিবিয়দের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার
নাপোলির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে চেলসি। ৭ ম্যাচে ৪ জয়, এক ড্র ও দুই হারে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে ‘ব্লুজরা’। আর গত মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির জন্যও ম্যাচটি বাঁচা–মরার। পয়েন্ট তালিকার ২৫ নম্বরে থাকা কিংবদন্তি ম্যারাডোনার ক্লাবটি প্লে অফ নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই।
নাপোলিতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুই সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন হওয়ায় সেখানে থাকা ভক্তদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে নাপোলির দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে মুখোমুখি হবে নাপোলি ও চেলসি।
চেলসি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, “মঙ্গলবার সন্ধ্যায় নাপোলিতে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে ক্লাব অবগত রয়েছে। দুইজন সমর্থক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আঘাত প্রাণঘাতী নয়।
এই ম্যাচ উপলক্ষে শহরে অবস্থানরত সব সমর্থককে চরম সতর্কতা অবলম্বনের পাশাপাশি আগেই দেওয়া পরামর্শগুলো মেনে চলার জন্য স্মরণ করিয়ে দিতে চায় ক্লাব।”
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষ আটে থেকে শেষ করতে পারলে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হবে চেলসির। সেক্ষেত্রে আগামী মাসের প্লে-অফ রাউন্ড খেলতে হবে না তাদের।
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নেপলসে চেলসি সমর্থকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ। ইতালির এই শহরে এক ঘটনায় দুই চেলসি সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সবাইকে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
চেলসির এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় নেপলসে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে ক্লাব অবগত। আহত দুই সমর্থকের আঘাত গুরুতর নয়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শহরে অবস্থানরত সব সমর্থককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সমর্থকদের ছুরিকাঘাত করা হয়েছে এমন দাবি উঠলেও, আঘাতের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখতে প্রায় ২ হাজার ৫০০ চেলসি সমর্থক নেপলসে উপস্থিত থাকবেন। নিরাপত্তার স্বার্থে তাদের নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে পুলিশি প্রহরায় শাটল বাসে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ভ্রমণসংক্রান্ত পরামর্শে চেলসি জানায়, উয়েফা প্রতিযোগিতার সময় নেপলসে অতিথি দলের সমর্থকদের ওপর হামলার ঘটনা অতীতেও ঘটেছে। সে কারণে সমর্থকদের শহরে একা চলাফেরা না করা, ক্লাবের রং বা প্রতীক প্রকাশ না করারও অনুরোধ করা হয়েছে।
ডিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে চেলসি সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। অন্যদিকে, গত মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির জন্যও ম্যাচটি বাঁচা–মরার, টিকে থাকতে তাদেরও জয় দরকার।



























চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী