এলিয়েন ও ইউএফও সংক্রান্ত গোপন নথি খুঁজে বের করে প্রকাশ করা হবে: ট্রাম্প

- আপডেট সময় : ০৩:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 99
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভিনগ্রহী প্রাণী বা এলিয়েন এবং রহস্যময় উড়ন্ত বস্তু (ইউএফও) সংক্রান্ত গোপন নথি খুঁজে বের করে প্রকাশের নির্দেশ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
ইউএফও এবং এলিয়েন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার মধ্যে ট্রাম্পের এই ঘোষণা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি এক পডকাস্টে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মহাবিশ্বে প্রাণ থাকার সম্ভাবনার কথা বলেন, যদিও তিনি নিজের মেয়াদে ভিনগ্রহীদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখার কথা অস্বীকার করেন।
ট্রাম্প দাবি করেছেন যে ওবামা সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন, যা তার করা উচিত হয়নি। এর প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্প জানান, খুব শিগগিরই তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে ইউএফও এবং এলিয়েন সম্পর্কিত সমস্ত ফাইল পর্যালোচনা করে প্রকাশের নির্দেশ দেবেন।
খাদ্যপণ্যে কর ছাড়ের প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ জাপানি প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এর আগে দাবি করেছিলেন যে তারা বহুবার পৃথিবীতে অদ্ভুত ভিনগ্রহী প্রাণীর উপস্থিতির প্রমাণ পেয়েছেন। এছাড়া ২০২৪ সালে কংগ্রেসে ইউএপি নিয়ে শুনানির পর পেন্টাগন জানিয়েছিল, তারা বেশ কিছু অজানা ঘটনার রিপোর্ট পেয়েছে, যার মধ্যে অন্তত ২১টি ঘটনায় অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকায় আরও তদন্ত চলছে। মার্কিন সরকারি গোপন ফাইলে আসলেই কোনো চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে কি না, তা নিয়ে ট্রাম্পের এই পদক্ষেপে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।


























