ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যপণ্যে কর ছাড়ের প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ জাপানি প্রধানমন্ত্রীর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 73

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শুক্রবার জানিয়েছেন, তিনি খাদ্য ও পানীয় পণ্যের ওপর থেকে আগামী দুই বছরের জন্য ‘কনজাম্পশন ট্যাক্স’ বা ভ্যাট স্থগিত করার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন

জাপানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যপণ্যে ভ্যাট বা করের হার আগামী দুই বছরের জন্য শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে পর্যালোচনার কাজ শুরু করব।’

তাকাইচি আরও জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার বিশেষ কোনো ঘাটতি অর্থায়ন বা সরকারি বন্ডের ওপর নির্ভর করবে না। বরং বিকল্প উপায়ে অর্থ সংস্থানের মাধ্যমে কর ছাড়ের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাদ্যপণ্যে কর ছাড়ের প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ জাপানি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬