ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহে লাখো মুসল্লির নামাজ আদায়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 45

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ মিনার হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। এতে কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন জেলা এসেছেন বেশ কয়েকজন মুসল্লি।

তবে শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্য বছরের তুলনায় কিছুটা কম ছিল। আবহাওয়া প্রতিকূল থাকায় শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও স্থানীয় ছোট মাঠগুলোতেও বিপুলসংখ্যক মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।

বৃহৎ এ ময়দানে নামাজ শুরুর আগে বক্তব্য দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা জজ মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

এ সময় দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাকে আপনারা নির্বাচিত করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবার মাঠে কিছুটা ত্রুটি রয়েছে। আগামীতে আরও সুন্দর পরিবেশে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে। সবাইকে ঈদ মোবারক।

গোর-এ শহীদ ময়দানে এবার ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ৭১ ও ২৪-এর আন্দোলনে শহিদ ও আহতদের আত্মার শান্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মুসল্লিদের নিরাপত্তায় মাঠজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা সংযুক্ত দুটি ওয়াচ টাওয়ারও স্থাপন করা হয়।

উল্লেখ্য, প্রায় ২২ একর আয়তনের এই ঐতিহাসিক ময়দানে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত হয়ে আসলেও ২০১৭ সালে আধুনিক ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণের পর থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিতি পায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহে লাখো মুসল্লির নামাজ আদায়

আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬