ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোকো গফকে হারিয়ে ‘সানশাইন ডাবল’ পূর্ণ করলেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬
  • / 66

ফাইনালে কোকো গফকে ৬-২, ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে মিয়ামি ওপেনের শিরোপা ধরে রেখেছেন আরিনা সাবালেঙ্কা। সেই সঙ্গে ২০২৬ সালে নিজের অসাধারণ জয়যাত্রা অব্যাহত রাখলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

২৭ বছর বয়সী সাবালেঙ্কা পঞ্চম নারী খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি; উভয় শিরোপা জিতে ‘সানশাইন ডাবল’ সম্পন্ন করার কৃতিত্ব দেখালেন। ২০২২ সালে ইগা সোয়াটেকের পর তিনিই প্রথম এই মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ভিক্টোরিয়া আজারেঙ্কা, কিম ক্লাইস্টার্স এবং স্টেফি গ্রাফ এই গৌরব অর্জন করেছিলেন।

২০২৬ সালে সাবালেঙ্কা মোট তিনটি শিরোপা জিতেছেন। ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জিতে রেকর্ড গড়েছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্বের দুই নম্বর তারকা এলিনা রিবাকিনার কাছে একমাত্র পরাজয় ছিল বেলারুশ কন্যার। মিয়ামি ফাইনালের আগে এই বছরে রিবাকিনাই ছিলেন একমাত্র খেলোয়াড় যিনি সাবালেঙ্কার বিপক্ষে সেট জিততে পেরেছিলেন। এরপর আমেরিকান তারকা কোকো গফ শনিবার ফাইনালে দ্বিতীয় সেট জেতেন।

রোনালদোবিহীন ম্যাচে গোলের দেখা পেল না পর্তুগাল

জয়ের পর স্কাই স্পোর্টসকে সাবালঙ্কা বলেন, ‘পেছনের মাসগুলোতে যা যা ঘটেছে, সেগুলো ফিরে দেখার বা উপলব্ধি করার মতো সময় আমি পাইনি। যে পরিশ্রম করেছি এবং কোর্টে আমি যে লড়াকু মানসিকতা দেখাতে পেরেছি, তাতে আমি গর্বিত। কোকো (গফ) প্রতিটি সুযোগের জন্য লড়াই করে এবং সে দুর্দান্ত খেলেছে। তবে মানসিকভাবে আমি শক্ত ছিলাম। জানতাম আমি সব ঠিকঠাক করছি, জয়টা ছিল মাত্র কয়েক পয়েন্টের ব্যবধান।’

হারলেও র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদে পোল্যান্ডের সোয়াটেককে টপকে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের (নারী) তিনে উঠে আসবেন ২২ বছর বয়সী গফ। উল্লেখ্য, গফের ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ই এসেছিল ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে। শনিবারের এই ম্যাচের আগে দুজনের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড ছিল ৬-৬ সমতায়।

ম্যাচের শুরুটা অত্যন্ত দাপুটে ছিল সাবালেঙ্কার। প্রথম গেমেই ব্রেক করে সহজেই প্রথম সেট নিজের করে নেন। তবে গফ দারুণভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেটে ২-২ এবং ৩-৩ স্কোরে ব্রেক পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত সেটটি জিতে লড়াইয়ে সমতা ফেরান। কিন্তু চারবারের মেজর চ্যাম্পিয়ন সাবালেঙ্কা নির্ণায়ক সেটের শুরুতেই গুরুত্বপূর্ণ ব্রেক পান এবং গফের একটি ব্যাকহ্যান্ড শট কোর্টের বাইরে চলে গেলে প্রথম ম্যাচ পয়েন্টেই জয় নিশ্চিত করেন।

মিয়ামি ওপেনে পুরুষ দ্বৈতে ব্রিটেনের হেনরি প্যাটেন এবং ফিনল্যান্ডের হারি হেলিওভারা জুটি ফাইনালে ইতালীয় জুটি সিমোন বোলেলি এবং আন্দ্রেয়া ভাভাসোরির কাছে ৬-৪, ৬-২ ব্যবধানে হেরেছেন। আর পুরুষ এককের ফাইনালে আজ বিশ্বের দুই নম্বর তারকা ইয়ানিক সিনার মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ২১তম বাছাই জিরি লেহেচকার। সাবালেঙ্কার মতো ইতালীয় তারকা সিনারেরও লক্ষ্য ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি জিতে শিরোপার ডাবল পূর্ণ করা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোকো গফকে হারিয়ে ‘সানশাইন ডাবল’ পূর্ণ করলেন সাবালেঙ্কা

আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, রোববার, ২৯ মার্চ ২০২৬