ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 49

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে (পেন্টাগন) ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় এবার নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বনিবনা না হওয়ার জেরেই তাকে পদচ্যুত করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিক অ্যালান ফিশারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই বিদায়ের মধ্য দিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের হাতে পেন্টাগনের মোট ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত হলেন।

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে এই রদবদলকে একটি ‘নাটকীয় পরিবর্তন’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানগুলোতে মার্কিন নৌবাহিনী ব্যাপকভাবে যুক্ত রয়েছে। যদিও এসব অভিযানের বড় অংশের নেতৃত্ব দিচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, তবুও এই পরিবর্তন সামরিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নৌ-অবরোধ নীতির ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন, তখন নৌবাহিনীর শীর্ষ পদে এই রদবদল আলাদা গুরুত্ব বহন করছে।

জানা গেছে, বরখাস্ত হওয়া জন ফেলানের স্থলাভিষিক্ত হচ্ছেন নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি হাং কাও। সামরিক পরিমণ্ডলে ফেলানের কোনো কাজের অভিজ্ঞতা ছিল না, যা অনেকের কাছেই তার একটি বড় অযোগ্যতা হিসেবে বিবেচিত হতো। অন্যদিকে, নতুন দায়িত্ব পেতে যাওয়া হাং কাও মার্কিন নৌবাহিনীতে তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। সামরিক মহলে তাকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে দেখা হয়। এছাড়া, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলান বরখাস্ত

আপডেট সময় : ১১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬