এখনো সব ‘জয়ের তাস’ প্রকাশ করেনি ইরান: শীর্ষ সামরিক কর্মকর্তা

- আপডেট সময় : ০৯:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 58
শত্রুদের সঙ্গে যেকোনো সম্ভাব্য সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান। তবে দেশটি এখনো নিজেদের সব ‘জয়ের তাস’ প্রকাশ করেনি। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল বলে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা যে দাবি করেছেন, তার জবাবে এসব কথা বলেন দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি।
তিনি বলেন, আমরা একাধিকবার বলেছি যে, এখনো আমরা আমাদের সব জয়ের তাস প্রকাশ্যে আনিনি। প্রয়োজন হলে ব্যবহার করার মতো এমন আরও অনেক তাস আমাদের হাতে রয়েছে।
দেশের প্রতিরক্ষা শিল্পের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে জেনারেল আসাদি বলেন, সামরিক সরঞ্জাম তৈরি এবং সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য বর্তমানে যেসব স্থাপনা ব্যবহার করা হচ্ছে, তা শত্রুদের চোখের সম্পূর্ণ আড়ালে রয়েছে। তিনি আরও জানান, এসব স্থাপনার অবস্থান সম্পর্কে শত্রুদের কোনো ধারণাই নেই। কাজেই প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে ইরানের বর্তমান অবস্থা বেশ সন্তোষজনক। সূত্র: ডন

























