হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা
- আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 6
২০১৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে দলের এমন লড়াইয়ে হতাশ নন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বীরদের বরণ করে নিতে দেশে একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রতি দেশের মানুষের কৃতজ্ঞতার বিষয়টি তুলে ধরেন মিলে। এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘খেলোয়াড়দের অনেক অনেক ধন্যবাদ!!! শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি।
আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’
যুক্তরাষ্ট্র থেকে জাতীয় দলের দেশে ফেরার দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা দিয়ে মিলে জানান, ‘উদযাপনের উৎসব।
আর্জেন্টিনা দলের এমন অর্জনের পর উদযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে আমি দেশবাসীকে জানাতে চাই যে, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপন করতে চাইবেন, সেদিনই দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।’
তবে ছুটি সোমবার নাকি মঙ্গলবার হবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কারণ, দল ফাইনালের পর দেশে ফিরবে আর অনেক খেলোয়াড়ই এরপর নিজেদের মতো করে ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে একই কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগে থেকেই এই দুই দিনের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে এস্তুদিয়ান্তেস ও ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার মধ্যকার আর্জেন্টাইন সুপার কাপের ম্যাচটিও রয়েছে।
রেডিও মিত্রে-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের এই অর্জন নিয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, ‘এই দলটি যে শিক্ষা পেয়েছে, তা বিশাল। আমি জানি, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সময়টা এখন বেশ কঠিন। কিন্তু প্রাথমিক এই হতাশা বা আবেগের রেশটা যখন কেটে যাবে, তখন তারা ঠিকই বুঝতে পারবে যে তারা আসলে কতটা বড় অর্জন নিয়ে ফিরেছে।’



























অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা