ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রসায়নে নোবেল পেলেন তিন দেশের বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 80

রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য চলতি বছর তিন দেশের বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া কি, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

আজ (বুধবার, ৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ ডেভেলপের কারণে তাদের এ বছর রসায়নে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন, যেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে।

এই কাঠামোর নাম হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’। এগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস ধরে রাখা , বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার কাজও করা যায়।

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

তাদের বানানো এ কাঠামোতে ধাতব আয়নগুলো কোণার খুঁটির মতো কাজ করে। আর সেগুলোকে যুক্ত করা হয় লম্বা লম্বা জৈব (কার্বন-ভিত্তিক) অণু বা মলিকিউল দিয়ে। এই ধাতব আয়ন ও অণুগুলো একসঙ্গে মিলে এমন একধরনের স্ফটিক তৈরি করে যার ভেতরে অনেক বড় বড় গহ্বর বা ছিদ্র থাকে। এই ছিদ্রযুক্ত পদার্থগুলোকেই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস (এমএফও) বলা হয়।

এমএফওর জন্য ব্যবহৃত উপাদানগুলো খুব সহজেই রদবদল করা যায়। ফলে রসায়নবিদরা নিজেদের প্রয়োজনমতো কাঠামোটিকে নকশা করতে পারেন। এতে তারা নির্দিষ্ট পদার্থকেই আটকে রাখতে পারেন। এছাড়া এই কাঠামো দিয়ে রাসায়নিক বিক্রিয়া ও বিদ্যুৎ পরিবহণ করা যায়।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সের ওপর কাজের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

তারও আগে গত সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যদিয়ে নোবেল পুরস্কার ২০২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন।

রসায়ন ছাড়াও চলতি বছর এখন পর্যন্ত চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রসায়নে নোবেল পেলেন তিন দেশের বিজ্ঞানী

আপডেট সময় : ০৫:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫