ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 58
লিওনেল মেসিকে ছড়াই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল তারা।
ট্রাম্পের ১০০ শতাংশ চীন শুল্ক ঘোষণা, আলোচনা বাতিলের হুমকি শির
তবে জয়ে ফেরার ম্যাচে ৩১ মিনিটে জিওভান্নি লো সেলসোর গোলে লিড নেয় আর্জেন্টিনা। পুরো ম্যাচ জুড়ে আলভারেজ-ফার্নান্দেজরা আধিপত্য দেখালেও আর কোনো গোলের দেখা পায়নি তারা।
শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে উৎরাতে না পারা ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অক্টোবর উইন্ডোতে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে পরের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।



























গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার