ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যান সিটিকে রুখে দিল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 49

দাপুটে ফুটবলে প্রথমার্ধেই দুই গোল করে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের সেই আশায় গুঁড়েবালি। ডমিনিক সোলাঙ্কির দুই গোলে একটি পয়েন্ট পেয়ে গেল টটেনহ্যাম হটস্পার।

ইতিহাদে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ম্যান সিটি ও টটেনহ্যাম। এই ড্রয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল ম্যান সিটি।

২৪ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল সিটিজেনরা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহ্যাম। শীর্ষে থাকা আর্সেনালের ঝুলিতে ৫৩ পয়েন্ট।

বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলতে থাকা ম্যান সিটি ১৪ মিনিটে পেয়ে যায় প্রথম গোল। আর্লিং হলান্ডের পাস থেকে ডি-বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে গোল করেন রায়ান শেরকি।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান অ্যান্টনিও সিমিওনে। ডি-বক্সের ভেতরে বার্নার্দো সিলভার পাস থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন সিমিওনে।

দ্বিতীয়ার্ধে ফিরে শুরুর দিকেই ভাগ্যের ছোঁয়া পায় টটেনহ্যাম। ডি-বক্সের ভেতর থেকে শট করেন সোলাঙ্কি। ফেরানোর জন্য পা এগিয়ে দেন মার্ক গেইহি। তার পায়ে লেগেই বলে জড়িয়ে যায় জালে।

৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সোলাঙ্কি। পরে আর জবাব দিতে না পারায় পূর্ণ পয়েন্ট পাওয়া হয়নি ম্যান সিটির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যান সিটিকে রুখে দিল টটেনহ্যাম

আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬