ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যেই রাশ্মিকার হাতে চুমু বিজয়ের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 106
131

বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশ্মিকা মন্দানা। কিন্তু তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনই প্রকাশ্যে কিছু খোলসা করে বলেননি। এমনকী কানাঘুষোয় শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁরা।

২০২৬ সালের একদম গোড়ার দিকে গাঁটছড়া বাঁধবেন। তবে এই দুই তারকার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও পর্যন্ত। সে না আসুক, কিন্তু এদিন প্রকাশ্যে পিডিএ করতে দেখা যায় বিজয়, রাশ্মিকাকে।

কাজলের দাম্পত্যে কি ধরেছে বড়সড় ফাটল?

অভিনেত্রীর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ -এর সাকসেস পার্টি ছিল হায়দরাবাদে। সেখানেই প্রকাশ্যে রাশ্মিকার হাতে চুমু খান বিজয়। আর নায়িকা? তিনি আর কী করবেন, চর্চিত প্রেমিকের কাণ্ডে লজ্জায় একেবারে লাল হয়ে যান। নিমেষেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। তাঁদের অনুরাগীরা রীতিমত মুগ্ধ।

সেই ভিডিও দেখে কেউ লেখেন, ‘অবশেষে!’ কারও মতে আবার, ‘ওমা! কী মিষ্টি!’ প্রসঙ্গত ২০১৮ সালে রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান ভাঙেন রাশ্মিকা। তারপর থেকেই শোনা যায় তিনি আর বিজয় নাকি একে অন্যকে মন দিয়েছেন। আর গুঞ্জন যদি ঠিক হয় তবে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশ্যেই রাশ্মিকার হাতে চুমু বিজয়ের

আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫