ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 80

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।’ আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা বলেন।

আজ বিকেল সাড়ে ৩টায় তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ। এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল ইসলাম মনোনয়ন জমা

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবো। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মলিকল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একইসঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায়।’

তিনি আরও বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহিদ হয়েছেন ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একইসঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকমাইজিং অবস্থান থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৯:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫