ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যান ইউনাইটেড অধ্যায়ের ইতি টানছেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 68

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন কাসেমিরো। ইংলিশ জায়ান্ট ক্লাবটি গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিলিয়া এই মিডফিল্ডারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশন থাকলেও সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইউনাইটেড।

ম্যান ইউনাইটেড অধ্যায়ের ইতি টানার কথা বলে আবেগঘন পোস্ট দেন কাসেমিরো। ক্লাবের সঙ্গে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়ে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন,

‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ওল্ড ট্র্যাফোর্ডে এটাই হবে আমার শেষ চার মাস। চিরকৃতজ্ঞ। চিরদিনের রেড ডেভিল।’

কাসেমিরো আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে আমি সারাজীবন ধারণ করব। এই সুন্দর স্টেডিয়ামে প্রথম পা রাখার দিন থেকেই আমি ওল্ড ট্র্যাফোর্ডের আবেগ অনুভব করেছি, আর এই বিশেষ ক্লাবের সমর্থকদের ভালোবাসা আজ আমার নিজের হয়ে উঠেছে।’

ভিলার জয়ের নায়ক ‘অভাগা’ উইঙ্গার

২০২২ সালের আগস্টে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্যাসেমিরো। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার ইউনাইটেডের মাঝমাঠের মূল ভরসা ছিলেন। ক্লাবটির হয়ে ১৪৬ ম্যাচে তিনি করেছেন ২১ গোল।

২০২৩ সালে লিগ কাপ জয়ে ক্যাসেমিরোর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে হেড থেকে গোল করেন। এছাড়া ২০২৪ সালে ইউনাইটেডের এফএ কাপ জয়ের পথচলাতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তবে বিদায়ের ঘোষণা এলেও এখনই সবকিছু এখানেই শেষ করে দিতে চান না ক্যাসেমিরো। তিনি বলেন, ‘এটা এখনই বিদায় জানানোর সময় নয়। সামনে আরও চার মাস আছে, যেখানে অনেক স্মৃতি তৈরি করার সুযোগ রয়েছে। আমাদের একসঙ্গে লড়াই করার মতো এখনও অনেক কিছু বাকি। বরাবরের মতোই দলের সাফল্যের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।’

ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাসেমিরোর লড়াকু মানসিকতা ও বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা তাকে সমর্থকদের প্রিয় করে তোলে। মাঠে তার উপস্থিতি শুধু রক্ষণ সামলানো নয়, গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণেও ভারসাম্য এনে দিয়েছে।’

ইউনাইটেড ক্যারিয়ারের মাঝপথে কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৩-২৪ মৌসুমে ছন্দহীনতার কারণে সমালোচনার ঝড় ওঠে। একসময় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে এবং সৌদি আরব থেকে প্রস্তাবের গুঞ্জন শোনা যায়। কিন্তু কাসেমিরো ইউরোপেই থেকে ঘুরে দাঁড়ানোর পথ বেছে নেন।

বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে ১৫ পয়েন্টে। রোববার এমিরেটস স্টেডিয়ামে গানারদের মুখোমুখি হবে রেড ডেভিলরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যান ইউনাইটেড অধ্যায়ের ইতি টানছেন কাসেমিরো

আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬