ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 35

বয়কটের হুমকি থেকে সরে আসার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই ফিফার কাছে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায় প্রতিপক্ষ থেকেও সমর্থন পাচ্ছে ইরান।

জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ এবার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মেগা এই ইভেন্টে ইরানের বিপক্ষে ম্যাচটি যুক্তরাষ্ট্রের বাইরে খেলতে আপত্তি নেই নিউ জিল্যান্ডের ফুটবলারদের। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার শঙ্কায় ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিলেও কিউই ফুটবলাররা জানিয়েছেন, ফিফা ভেন্যু পরিবর্তন করলে তারা সেখানে খেলতেও প্রস্তুত।

লিভারপুল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা সালাহর

নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে। প্রয়োজনে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নেবেন জানিয়ে কিউই মিডফিল্ডার রায়ান থমাস রয়টার্সকে বলেন, ‘ইরান বাছাইপর্ব পেরিয়েই এখানে আসার যোগ্যতা অর্জন করেছে। যদি আমাদের তাদের সাথে মেক্সিকো বা কানাডায় খেলতে হয়, তবে আমরা সেখানেই খেলব। এটি আমার কাছে খুব বড় কোনো সমস্যা নয়।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হলেও তাদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে খেলাটা সমীচীন হবে না। ট্রাম্পের এই মন্তব্যের পর বয়কটের হুমকি থেকে সরে এসে ইরানি ফুটবল ফেডারেশন জানায়, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক তবে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাবে না।

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা। ফুটবলের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, তারা ইরানি ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বর্তমান সূচি অনুযায়ী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের অন্য দুটি ম্যাচ বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস) ও মিশরের (সিয়াটল) বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউ জিল্যান্ড

আপডেট সময় : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬